০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে যাত্রীদের হয়রানি প্রতিরোধে বিশেষ মোবাইল টিম মোতায়েন : ডিএমপি কমিশনার

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যাত্রী হয়রানি প্রতিরোধে বিশেষ মোবাইল টিম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

আজ সোমবার (২৫ মে) ঈদ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার জানান, কোরবানির পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদ জামাত এবং ঈদের ছুটিকালে ফাঁকা ঢাকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। রাজধানীর প্রতিটি পশুর হাটে দৃশ্যমান পুলিশি উপস্থিতির পাশাপাশি স্থাপন করা হয়েছে সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার। জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রতিটি পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিন রাখা হয়েছে।

এ ছাড়া ডিবি ও সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

তিনি আরো জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত মোবাইল টিম, ফুট পেট্রোল, চেকপোস্ট এবং সিসিটিভি নজরদারি চালু রয়েছে।রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। পশুবাহী যানবাহনের চলাচলেও নজরদারি বাড়ানো হয়েছে যেন নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও জোরপূর্বক পশু নামানো না যায়।

হাটে আসা ব্যবসায়ীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে মানি এসকর্ট সার্ভিস চালু রাখা হয়েছে, পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও বুথের মাধ্যমে লেনদেনের সুবিধাও রাখা হয়েছে বলেও জানান তিনি।

এবারের কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। তাদের যাতায়াত নিরাপদ ও যানজটমুক্ত রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন বাস ও রেলস্টেশনে স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার।

অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন রোধে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এ ছাড়া ঢাকার প্রবেশ ও বাহিরপথ যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ।

যত্রতত্র পার্কিং করা যানবাহনের বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, কোরবানির পশুর হাটের কারণে প্রধান সড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে জন্য হাটের সীমানার বাইরে রাস্তা বা ফুটপাতে পশু রাখতে দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

ঈদে যাত্রীদের হয়রানি প্রতিরোধে বিশেষ মোবাইল টিম মোতায়েন : ডিএমপি কমিশনার

Update Time : ০১:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬