০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধৈর্য ধরেন, সবাই ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১০ Time View

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সে ফ্যামিলি কার্ড পেল, আমি কেন পেলাম না- এটা ভাববেন না। আপনারা সবাই পাবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে।মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আপনারা এটুকু বিশ্বাস করেন আমাদের আর অন্য কোনো ইস্যু নেই। অন্যদের মতো ঢাকায় বাড়ি, এমনকি বিদেশে গিয়েও বাড়ি-গাড়ি করব না। যতদিন আছি শুধু জনগণের কাজ করে যাব।’
মির্জা ফখরুল বলেন, ‘ফ্যামিলি কার্ড হলো শক্তি, একটা ক্ষমতা। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে দাঁড়াতে পারবেন। পরিবারের প্রধান হিসেবে এটি আপনার অবস্থানকে দৃঢ় পারবেন। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের মূল লক্ষ্য হচ্ছে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমস্ত মায়েদের ক্ষমতায়ন করা, তাদের শক্তি বৃদ্ধি করা।’
প্রকল্পের সীমাবদ্ধতা ও পরিধি নিয়ে মন্ত্রী জানান, ‘এটি একটি পাইলট প্রজেক্ট হিসেবে দেশের ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৫৫০ থেকে ৭০০ পরিবার এই সুবিধা পাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা পরীক্ষা করছি কাজগুলো কীভাবে আরও নিখুঁত করা যায়। শুরুতে কিছু ভুল-ত্রুটি বা তথ্যগত সমস্যা হতে পারে, যা আমরা পরে শুধরে নেব। তবে পর্যায়ক্রমে প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র ২২ দিনের মাথায় এই কার্ড সুবিধা চালু করেছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজধানীর আজিমপুর ও মগবাজারে পৃথক ঘটনায় গৃহবধূসহ ২ জনের লাশ উদ্ধার

ধৈর্য ধরেন, সবাই ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল

Update Time : ০৪:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬