আলী আজীম, মোংলা ।।
মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিকস) শেখ শওকত আলী সভাপতি হিসেবে এবং
উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) মো. সোহেল রানা সাধারণ সম্পাদক হিসেবে
নির্বাচিত হন।
নির্বাচিত অন্য প্রতিনিধিরা হলেন, সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান ও মো. মেহফুজুর
রহমান, সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান ও মো. মাকরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো.
কামরুল ইসলাম কাউসার, কোষাধ্যক্ষ মো. নিয়ামুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক শিরিন
আফরোজ অনুসহ ১৯ জনের কমিটি।
সোমবার (৯ মার্চ) রাতে বন্দর কর্তৃপক্ষের (বোর্ড ও জনসংযোগ) বিভাগের উপপরিচালক মো.
মাকরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকতের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বন্দরের সম্মেলন কক্ষে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অ্যাসোসিয়েশনের
কার্যিনর্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা আগামী ২ বছর মোংলা
বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবেন।
Reporter Name 




















