০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে আজ জুলাই সনদ নিয়ে আলোচনা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গতকালের মুলতবি হওয়া বৈঠক আজ মঙ্গলবার (৩১ মার্চ) আবার শুরু হয়েছে। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের ওপর দুই ঘণ্টাব্যাপী নির্ধারিত আলোচনাকে কেন্দ্র করে আজ সংসদে মুখোমুখি হবে সরকারি ও বিরোধী দল।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় নেতার আনা একটি মুলতবি প্রস্তাবের ওপর আজ দুই ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। আজকের কার্যসূচির সর্বশেষ বিষয় হিসেবে এই প্রস্তাবটি রাখা হয়েছে। তবে গত রবিবারের অধিবেশনে এই প্রস্তাবকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি স্পিকারের মধ্যে যে বাক্যবিনিময় হয়েছে, তার রেশ ধরে আজকের আলোচনা বেশ উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের মতে, আজকের আলোচনায় কয়েকটি বিষয় মূল আকর্ষণে থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী যে সংশোধনের কথা বলেছিলেন, তা নিয়ে আজ নতুন করে বিতর্কের সৃষ্টি হয় কি না- সেদিকেই সবার নজর। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ইতোমধ্যে স্পষ্ট করেছেন যে, স্পিকারের রুলিংয়ের পর আর কোনো তর্কের অবকাশ নেই। আজ তারা তাদের মূল দাবিগুলো জোরালোভাবে তুলে ধরবেন।
মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার দিন হওয়ায় আজ সংসদ অধিবেশনে সদস্যদের উপস্থিতি অন্য দিনের তুলনায় বেশি। বিশেষ করে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, বিরোধী দলও তাদের প্রস্তাবের সপক্ষে শক্ত যুক্তি উপস্থাপনের প্রস্তুতি নিয়েছে। সব মিলিয়ে আজ বিকেলে জাতীয় সংসদ এক প্রাণবন্ত ও বিতর্কমুখর আলোচনার সাক্ষী হতে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সংসদে আজ জুলাই সনদ নিয়ে আলোচনা

Update Time : ০৪:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬