০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম কারাগারে

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৭ Time View

আদালত প্রতিবেদক

‎আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে জুলাই আন্দোলনের ঢাকার গুলশান থানার একটি হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আগামীকাল মঙ্গলবার তার জামিন আবেদনের শুনানির দিন ঠিক করেছেন আদালত।
‎আজ সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে কারাগারে পাঠানোর এই আদেশ দিয়েছেন।
‎গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এর আগে গতকাল রবিবার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। এরপর তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
‎মামলায় বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের নির্দেশনায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করা করেন।
‎এ সময় মো. ইমরান (৩০) কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিলে অজ্ঞাতনামা আসামিদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

‎এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় মামলা দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম কারাগারে

Update Time : ০৮:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬