০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২ রানেই দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৪ Time View

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে ইনিংসের শুরুতেই চাপে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ২ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
১০.১ ওভারে দলীয় ৫১ রানে ফেরেন অধিনায়ক জোশ ইংলিস। অস্ট্রেলিয়াকে শুরুতেই চাপে ফেলেন বাংলাদেশ দলের তিন তারকা পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। তার বলে বোল্ড হয়ে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ শর্ট। তিনি গোল্ডেন ডাক পারেন। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ফেরেন তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা মার্নাস লাবুশেনকে ফেরান কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার লাবুশেন।

২ রানে ২ উইকেট পতনের পর অধিনায়ক জোশ ইংলিসকে সঙ্গে নিয়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন ওপেনার কুপার কলোনি। ৪৯ রান করার পর এই জুটি ভাঙেন তরুণ তারকা পেসার নাহিদ রানা। তার বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অস্ট্রেলিয়ান অধিনায়ক জোশ ইংলিস। তিনি ২৫ বলে তিন বাউন্ডারিতে ১৯ রান করে আউট হন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৪ রান করেছে বাংলাদেশ দল। ২০২২ সালের ৫ আগস্টের পর খেলতে নেমে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

মোসাদ্দেক ৭০ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৬ রানের লড়াকু ইনিংস খেলেন। তার বিধংসী ইনিংসের সুবাদে লড়াকু পুঁজি পায় স্বাগতিক বাংলাদেশ।

এছাড়া ৮৬ বল খেলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে ৬৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৪৪ বলে ৭টি চার আর এক ছক্কায় ৫৫ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্যভিচারের মামলায় ক্রিকেটার নাসির-তামিমার রায় বুধবার

২ রানেই দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া

Update Time : ০৫:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬