০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে যেসব খাবার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৭ Time View

সবুজদিন ডেস্ক

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বা এর ঝুঁকি কমাতে জীবনযাত্রায় পরিবর্তন আনা সবচেয়ে কার্যকর পদ্ধতি। ‘ম্যাজিকের’ মতো দ্রুত কাজ না করলেও কিছু ঘরোয়া অভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে অবিশ্বাস্য ভূমিকা রাখতে পারে।
ডায়াবেটিসের সমস্যা অনেকেরই আছে। ভবিষ্যতে এটি বহু মানুষের দুরারোগ্য অসুখের কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকে। আর বাড়িতে ছোলা থাকলেই হলো। এ শস্যই আপনার সমস্যা অনেক কমিয়ে দিতে পারে। এর একেবারে গোড়াতেই যে পদ্ধতিটি রয়েছে, সেটির কথা অনেকেই জানেন না।
সেটি হলো— ছোলা ভেজানো পানি। ছোলায় নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে, সে কথা অনেকেই জানেন। প্রচুর ভিটামিন, প্রচুর অ্যান্টি-অক্সিডেন্টে ছোলা ঠাসা। কিন্তু ছোলা ভেজানো পানিরও যে অনেক গুণ আছে, তা অনেকেই জানেন না। ছোলা ভেজানো পানি খেলে কমে যেতে পারে ডায়াবেটিসের সমস্যা। তার সঙ্গে কমতে পারে আরও বহু সমস্যাই। দেখে নেওয়া যাক ছোলা ভেজানো পানির গুণ—
প্রতিদিন সকালে খালি পেটে ছোলা ভেজানো পানি খেলে কমে যেতে পারে ডায়াবেটিসের সমস্যা। রক্তে শর্করার মাত্রা কমিয়ে দিতে পারে এ ছোলা ভেজানো পানি। সকালে খালি পেটে এটি খেলে সমস্যা কমবে। ছোলার পানিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। সেই ভিটামিন শরীরের রোগপ্রতিরোধ শক্তি অনেকটাই বাড়িয়ে দেয়। এই পানিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এটি শরীরে জমা দূষিত পদার্থ বের করে দেয়। ফলে ওজন কমে যায়। নিয়মিত ছোলা ভেজানো পানি খেলে পেটের পরিমাণ অনেকটাই কমে যায়।
রাতে দুই মুঠো ছোলা পরিমাণমতো পানিতে ভিজিয়ে দিন। সকালে সেই ছোলা ভিজিয়ে রাখা পানিটি খেয়ে নিন। যে ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল, সেটিও খেয়ে নিতে পারেন। তাতে কোনো অসুবিধা নেই।
এ ছাড়া ডায়াবেটিস আরও কমিয়ে দিতে পারে মেথি ভেজানো পানি। মেথিতে থাকা ফাইবার কার্বোহাইড্রেট এবং চিনি শোষণের গতি কমিয়ে দেয়। রাতে এক চামচ মেথি এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করলে বেশ উপকার পাওয়া যায়। আরও আছে দারুচিনির ব্যবহার। দারুচিনি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। প্রতিদিন চায়ের সঙ্গে বা রান্নায় সামান্য দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
ডায়াবেটিস মুক্তিতে করলার রস হতে পারে ট্রাম কার্ড। করলায় চারাটিন এবং মোমর্ডিসিন নামক উপাদান থাকে, যা রক্তে শর্করার মাত্রা কমাতে কার্যকর। প্রতিদিন সকালে আধাকাপ করলার রস পান করা ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী।
সবশেষে আপনি যাই করুন না কেন, নিয়মিত হাঁটা ও ব্যায়াম করা জরুরি। কারণ ঘরোয়া উপাদানের পাশাপাশি প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা শরীরের পেশিগুলোকে রক্ত থেকে চিনি ব্যবহার করতে সাহায্য করে।
তবে যে কোনো ঘরোয়া পদ্ধতি শুরু করার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবং নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো জ্বালানির দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে যেসব খাবার

Update Time : ১২:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬