০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচা আমের শরবত তৈরির রেসিপি জেনে নিন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১১ Time View

সবুজদিন ডেস্ক

গরমে প্রাণ জুড়াতে শরবতের বিকল্প কী? শরবত তো খাবেনই, আর তা যদি হয় কাঁচা আমের তৈরি, তাহলে তো আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে। আপনি কি জানেন, কাঁচা আম দিয়ে খুব সহজেই সুস্বাদু শরবত তৈরি করা যায়। এটি তৈরি করা খুবই সহজ। সেজন্য আপনার প্রয়োজন হবে অল্প কিছু উপকরণ ও খানিকটা সময়। চলুন তবে জেনে নেওয়া যাক কাঁচা আমের শরবত তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে

কাঁচা আম- ১টি

পুদিনা পাতা- ১ মুঠো
চিনি- ২-৩ টেবিল চামচ

বিট লবণ- আধা চা-চামচ

জিরা গুঁড়া- সামান্য
ঠান্ডা পানি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে কাঁচা আম খোসসহ সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে আমের পাল্পটুকু বের করে নিন। এবার সেই বের করে নেওয়া আমের পাল্পের সঙ্গে বাকি সব উপকরণ দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে পরিবেশন গ্লাসে ঢেলে তার সঙ্গে বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

কাঁচা আমের শরবত তৈরির রেসিপি জেনে নিন

Update Time : ০৪:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬