০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিরা ও আদা পানিতেই কমবে ওজন

  • Reporter Name
  • Update Time : ০৬:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৮ Time View

লাইফস্টাইল ডেস্ক

সুস্বাস্থ্যের জন্য তো বটেই, শারীরিক সৌন্দর্যের জন্যও নারী-পুরুষ উভয়েই ভাবেন ওজন কমাবেন। কিন্তু কর্মব্যস্ততার কারণে অনেক সময় প্রয়োজনীয় ব্যায়াম বা ডায়েট করা হয়ে ওঠে না। আবার খাওয়া কমিয়ে দিলে পেটে গ্যাসের সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে পান করুন জিরা ও আদা পানি। এতে কমবে আপনার ওজন। জিরা খুব ভালো হজমে সাহায্য করে। ফলে হজমের প্রক্রিয়া ভালো হয়। লিভার ভালো থাকে। পিত্ত ক্ষরণ বাড়ে। ফলে এই পিত্ত পরিপাকেও সাহায্য করে।

এ ছাড়াও জিরার মধ্যে আছে প্রচুর পরিমাণ আয়রন। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারাও যদি জিরে ভেজানো পানি খান তাহলে ক্ষতিকারক ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস জলে এক চামচ জিরে দিয়ে ভিজিয়ে রাখুন। সকালে উঠে ছেঁকে ভালো করে ফুটিয়ে পান করুন। টানা দশদিন খেলেই উপকার বুঝবেন। যাদের সুগার রয়েছে তাদের জন্যও কিন্তু খুব ভালো এই জিরা পানি। জিরা আর আদার পানি ফ্যাট কমাতে সাহায্য করে।

যেভাবে বানাবেন জিরা ও আদার পানি

রাতে জিরা ভিজিয়ে রাখুন। পরের দিন ছেঁকে নিয়ে ফুটিয়ে নিন। পানি যখন ফুটবে তখন সেই পানিতে আদার রস দিন। এবার ঘরের তাপমাত্রায় এনে খেয়ে ফেলুন। ফুটন্ত গরম খাবেন না। তাতে লিভারের ক্ষতি হবে। তবে এই পানীয় খাবার আগে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

জিরা ও আদা পানিতেই কমবে ওজন

Update Time : ০৬:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬