০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির দিনে ঘরে বন্দি? জানুন উপভোগের উপায়

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

বর্ষার দিন মানেই রাস্তাঘাটে কাদা-পানি। আর বাইরে বের হতে হলে ছাতা বা রেইনকোটের প্রয়োজন। তাই অনেকেই এই সময়টা বাইরে কাজ না থাকলে ঘরেই কাটাতে পছন্দ করেন। তবে অনেকসময় বৃষ্টির দিনে ঘরে বন্দিও অনুভব হয়।

জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শোনা কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো বর্ষার দিনকে আরও সুন্দর করে তোলে। এই দিনগুলো পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘরে বসেই স্মরণীয় করে তোলা যায়।

চলুন জেনে নেওয়া যাক বৃষ্টির দিনে ঘরে থাকলেও যেভাবে উপভোগ করা যায়-

গেম নাইট

বৃষ্টির রাতে বোর্ড গেম খেলে সময় কাটানো খুবই আনন্দদায়ক। শিশু থেকে বড় সবাই এতে অংশ নিতে পারে। দাবা, মনোপলি বা অন্যান্য খেলা হাসি-আনন্দ ও প্রতিযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তোলে। ছুটির সময় হলে রাত একটু দেরি করে জেগে এই আনন্দ উপভোগ করা যায়।

সিনেমা দেখা

বর্ষার দিনে ঘরে বসে সিনেমা দেখা একটি দারুণ বিনোদন হতে পারে। পরিবারের সবাই মিলে পছন্দের সিনেমার তালিকা তৈরি করে একটি বেছে নিয়ে স্ন্যাকসসহ উপভোগ করা যায় একটি আরামদায়ক সময়।

বৃষ্টিতে ভেজা

শৈশবের বৃষ্টিতে ভেজার আনন্দ বড় হলে অনেকটাই হারিয়ে যায়। সুযোগ পেলে পরিবারের ছোটদের সঙ্গে বৃষ্টিতে ভিজে সেই পুরোনো আনন্দ ফিরিয়ে আনা যায়। তবে পরে ভালোভাবে গোসল করে নেওয়া জরুরি, না হলে ঠান্ডা লাগতে পারে।

ঘরোয়া ভোজ

বর্ষার দিনে ঘরে পছন্দের খাবার রান্না করে খাওয়ার মজাই আলাদা। খিচুড়ি-ইলিশের মতো পদ বিশেষভাবে উপভোগ্য হতে পারে। সুন্দর পরিবেশ, গান এবং সাজানো টেবিল খাবারের আনন্দ আরও বাড়িয়ে দেয়।

বৃষ্টির সৌন্দর্য উপভোগ

বারান্দা বা ছাদে বসে চা, মুড়ি ও ভাজাপোড়া নিয়ে বৃষ্টির দৃশ্য উপভোগ করা যেতে পারে। ব্যস্ত জীবনে এমন শান্ত সময় অনেকেই খুব কম পান, তাই এটি বিশেষ আনন্দ দেয়।

ভ্রমণ পরিকল্পনা

বন্ধু বা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও এই সময় করা যেতে পারে। ভ্রমণের তালিকা তৈরি করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া যায়।

ক্যান্ডেল লাইট ডিনার

মোমবাতির আলো, নরম সঙ্গীত এবং পছন্দের খাবার দিয়ে ঘরেই একটি সুন্দর রোমান্টিক পরিবেশ তৈরি করা সম্ভব, যা প্রিয়জনের সঙ্গে কাটানো রাতকে আরও স্মরণীয় করে তোলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তালিকায় ৩ বাংলাদেশি পেসার

বৃষ্টির দিনে ঘরে বন্দি? জানুন উপভোগের উপায়

Update Time : ০৪:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬