১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৭ Time View

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে এই ম্যাচে শেষ মুহূর্তে দুর্দান্ত গোল করে নতুন কোচ গিয়ের্মো ওইয়োসের অভিষেক ম্যাচেই জয় এনে দেন তিনি।

প্রায় ৭৫ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত এই ম্যাচটি বিপুল চাহিদার কারণে ডেনভারের বিশাল মাঠে আয়োজন করা হয়। শুরুতে ২-০ গোলে এগিয়ে থাকলেও ঘরের দল কলোরাডো দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে। তবে শেষ পর্যন্ত মেসির জাদুতেই জয় পায় মায়ামি।

মেসি প্রথমে পেনাল্টি থেকে গোল করেন। এরপর ম্যাচের শেষ দিকে ডান দিক দিয়ে আসা থ্রু বল ধরে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের অসাধারণ শটে জয়সূচক গোলটি করেন।

এই জয়ে অভিষেক ম্যাচেই হাসি ফুটেছে নতুন কোচ গিয়ের্মো ওইয়োসের মুখে। এর আগে ব্যক্তিগত কারণে ক্লাব ছাড়েন হাভিয়ের মাচেরানো।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত ওইয়োস বলেন, `আমাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় রয়েছে, যিনি মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন।‘

এই জয়ে ইস্টার্ন তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। কোচ আরও বলেন, ‘দল ধারাবাহিক উন্নতি করছে। আমরা একটি শক্তিশালী দল হিসেবে এগিয়ে যাচ্ছি।’

ম্যাচের শুরুটা ধীরগতির হলেও এক সময় পেনাল্টির সুযোগ পায় মায়ামি, যা কাজে লাগান মেসি। পরে প্রথমার্ধের শেষ দিকে সতীর্থদের সহায়তায় আরেকটি গোল করে ব্যবধান বাড়ায় তারা।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কলোরাডো। একের পর এক আক্রমণে দুই গোল করে সমতা ফেরায় তারা। তবে শেষ পর্যন্ত মেসির দারুণ একক নৈপুণ্যে জয় নিশ্চিত হয়।

ম্যাচের শেষটা কিছুটা তিক্ত হয়, কারণ সতীর্থের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়

Update Time : ১২:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬