০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টোল আদায়

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

ঈদ যাত্রাকে ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯টি যানবাহন পারাপার করেছে। এসব যানবাহন থেকে যমুনা সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

রোববার (২৪ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৩২ হাজার ৬৫৯টি যানবাহন পারাপার করেছে। এরমধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদ যাত্রায় শনিবার থেকেই যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল আদায় চালু রাখার চেষ্টা করছি।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদকে সামনে রেখে আসছে মাদকদ্রব্য, গরম মশলা, থ্রিপিচ ও শাড়ি

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টোল আদায়

Update Time : ০১:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬