০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৯:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ Time View

আলী আজীম,মোংলা:

ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে মোংলা উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে দলটির কয়েক হাজার নারী সদস্য ও সমর্থকরা অংশনেন। মিছিল চলাকালে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় দিগন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দিগন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় এসে মিছিলটি শেষ হয়।

মিছিলে অংশ গ্রহণ কারীরা বলেন, ভয়ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবেনা। আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে দাবি জানাই—নির্বাচনের ১২ ফেব্রুয়ারি পর্যন্তনারী, শিশু ও সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরা আবার ও রাজপথে নামবো এবং শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানাবো।

তারা আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। এ বিষয়ে গাফিলতি হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। বাংলাদেশের নারী সমাজ আর ভয় পায়না। নারীরা জেগে উঠেছে। ইনশা আল্লাহ, তাদের আর দমিয়ে রাখা যাবে না। নারীদের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার ও বাধা শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের দিকেই ফিরে যাবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, পৌর জামায়াতের সেক্রেটারি মো. হোসেনসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঢাকা-৪ ও টাঙ্গাইলের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোংলায়ও এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

Update Time : ০৯:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬