আলী আজীম, মোংলা ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে মোংলায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর শ্রমিক সংঘ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
মিছিলে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের বিএনপির ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এছাড়া বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন, খোরশেদ আলম, বাবলু ভূইয়া, শাহজাহান ফকির, পৌর যুবদলের আহবায়ক ইমান হোসেন রিপন, সদস্য সচিব আবুল কাশেম, যুবদল নেতা রতন মাহমুদ, সুমন মল্লিক, শ্রমিক দল নেতা জামাল হোসেন, মোঃ মনিরুজ্জামান, মনির হোসেন ও পৌর ছাত্রদল নেতা মীর সাগর, ইমরান হোসেন, সাগর নিলয় সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এসময় বলেন, জনগণের ভোট ও অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতেই এই প্রচার কার্যক্রম। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে বাগেরহাট-৩ আসনের জনগণ ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে।
০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোংলায় ধানের শীষ প্রার্থীর বিশাল নির্বাচনী মিছিল
-
Reporter Name - Update Time : ০৩:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- ৩২৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
























