১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ প্রতিরোধ কাজী নজরুলের প্রাসঙ্গিকতা অপরিসীম: রিজভী

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজও ফ্যাসিবাদের জন্ম হয়, ফ্যাসিবাদ নিষ্ঠুরতা প্রদর্শন করে এবং নিজ দেশের মানুষের রক্ত ঝরিয়ে গুম-হত্যার মতো অন্যায় সৃষ্টি করে। আর এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে ও সমাজকে মুক্ত করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজও অত্যন্ত প্রাসঙ্গিক। ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন এবং অন্যায়ের তীব্র প্রতিবাদে নজরুলের সৃষ্টি আমাদের প্রতিনিয়ত শক্তি জোগায়।

মঙ্গলবার (২৫ আগস্ট) নজরুল বর্ষ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোর শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমি হবো সকাল বেলার পাখি’তে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জিয়াউর রহমান প্রসঙ্গে টেনে রুহুল কবির রিজভী বলেন, সাধারণ রাজনীতিবিদদের চেয়ে রাষ্ট্রনায়ক হওয়ার পথ অনেকটাই ভিন্ন ও কঠিন। একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক সমাজের প্রতিটি স্তরের সুযোগ-সুবিধা ও শিশু-কিশোরদের এগিয়ে যাওয়ার পথ সুগম করতে কার্যকর ব্যবস্থা নেন। স্বাধীনতার তূর্যবাদক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এমনই এক রাষ্ট্রনায়ক, যিনি দেশের দায়িত্ব গ্রহণের পর শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বিটিভিতে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ চালু করেছিলেন। এ ছাড়া কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির অভিধায় অভিষিক্ত করা এবং রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার মতো যুগান্তকারী ও যথার্থ সিদ্ধান্ত তিনিই গ্রহণ করেছিলেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তার পিতার সেই উদ্যোগকে আত্মস্থ করে এ বছর ঘোষিত ‘নজরুল বর্ষে’ শিশুদের শারীরিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়েছেন। শুধু সাংস্কৃতিক অঙ্গনেই নয়, দেশের জেলায় জেলায় শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে এবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সূচনা করা হয়েছে।
ফ্যাসিবাদ প্রতিরোধ কাজী নজরুলের প্রাসঙ্গিকতা অপরিসীম: রিজভী
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

সমাজে মাদকের ভয়াবহ আগ্রাসনের প্রসঙ্গ টেনে রংপুরে শিক্ষক পরিবারের চারজন সদস্য হত্যার নির্মম ঘটনার কথা তুলে ধরে রিজভী বলেন, অপরাধপ্রবণতা ও মাদকের প্রভাব থেকে মুক্ত থাকতে নজরুলের গান, কবিতা ও জীবনদর্শন আমাদের ব্যাপকভাবে চর্চা করতে হবে। ‘চল্ চল্ চল্’ রণসংগীতের মাধ্যমে তিনি যেমন পিছিয়ে পড়া জাতিকে অলসতা ঝেড়ে জ্ঞানে-বিজ্ঞানে বিশ্বদরবারে এগিয়ে যাওয়ার দিশা দিয়েছেন, তেমনি তার গান আমাদের মনকে পরিশুদ্ধ করে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন আহমেদ স্টালিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

ফ্যাসিবাদ প্রতিরোধ কাজী নজরুলের প্রাসঙ্গিকতা অপরিসীম: রিজভী

Update Time : ১১:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬