০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিআরটিসির নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে নির্মিত এসি বাসের শুভ উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ Time View

সবুজদিন রিপোর্টঃ

গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুটি আধুনিক এসি বাসের উদ্বোধন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দুটি অত্যাধুনিক এসি বাসের শুভ উদ্বোধন করা হয়। রাষ্ট্রীয় এই পরিবহন সংস্থার কারিগরি সক্ষমতা বৃদ্ধির অনন্য নজির হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) জনাব শেখ মইনউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

বিআরটিসি চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব শেখ মইনউদ্দিন বিআরটিসির এই উদ্ভাবনী প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, “বিআরটিসি’র নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরির সক্ষমতা আমাদের জন্য গর্বের ও অহঙ্কারের।” তিনি আরও উল্লেখ করেন যে, এটি কেবল দুটি নতুন বাসের উদ্বোধন নয়, বরং এটি সংস্থার স্বনির্ভরতার এক বলিষ্ঠ বহিঃপ্রকাশ। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের বহরের বাসগুলো যাতে এখানে সংযোজন করতে পারি- সেই সক্ষমতায় যেতে হবে। সক্ষমতা এতোটা বাড়াতে হবে যাতে বাইরের গাড়িও এখানে সংযোজন করা যায়।” বিশেষ অতিথির বক্তব্যে সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এই অর্জনকে বিআরটিসির উত্তরোত্তর উন্নতির পথে একটি মাইলফলক হিসেবে অভিহিত করে বলেন, “বিআরটিসি’র নিজস্ব কারখানায় এই দুইটি এসি বাস তৈরি করা শুধু সূচনা মাত্র। আমরা যেন আমাদের মেধার সর্বোচ্চ উৎকর্ষ সাধন করি।”

সভাপতির বক্তব্যে বিআরটিসি চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মোল্লা সংস্থার সমন্বিত কাঠামো ও সেবার পরিধি ব্যাখ্যা করে বলেন, “বিআরটিসি কেবল একটি পরিবহন সংস্থা নয় এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান।” তিনি জানান যে, দীর্ঘদিন বহরে নতুন যানবাহন যুক্ত না হওয়া সত্ত্বেও প্রযুক্তিনির্ভর মনিটরিং ও অপব্যয় হ্রাসের মাধ্যমে সংস্থার আর্থিক ভিত্তি শক্তিশালী করা হয়েছে। বর্তমানে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (VTS) ব্যবহারের মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের যানবাহন রিয়েল টাইম পর্যবেক্ষণ করা হচ্ছে। চেয়ারম্যান আরও তথ্য প্রদান করেন যে, চলতি বছরের মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে ৩৪০টি অত্যাধুনিক বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে নতুন ট্রাক ও কোস্টার বাস যুক্ত করার মাধ্যমে বিআরটিসি বহরকে আরও আধুনিক ও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্বোধন অনুষ্ঠানে বিআরটিসির বিভিন্ন বিভাগের পরিচালকগণসহ সংস্থার মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নতুন যুগের এই সূচনালগ্নকে স্বাগত জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

বিআরটিসির নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে নির্মিত এসি বাসের শুভ উদ্বোধন

Update Time : ০৮:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬