০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অনিয়মের অভিযোগে কুমিল্লা-১১ আসনের ৩ কেন্দ্রে ভোট বাতিল

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪ Time View

কুমিল্লা প্রতিনিধি।।
ভোট গ্রহণে অনিয়মের অভিযোগে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের তিনটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
ভোট বাতিল হওয়া কেন্দ্রগুলো হলো গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের তিনটি ভোটকেন্দ্রে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে সিল মারা, ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
এসব কারণে গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট বাতিল করা হয়েছে। ওই তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬৯৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অনিয়মের অভিযোগে কুমিল্লা-১১ আসনের ৩ কেন্দ্রে ভোট বাতিল

Update Time : ০৯:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬