০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইজিবাইক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

যশোর প্রতিনিধি,

যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকার সুন্দলী ইজিবাইক স্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।

নিহত ফারুক হোসেন কেশবপুর উপজেলার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ইজিবাইক চুরির সন্দেহে ফারুককে আটক করে এলাকাবাসী। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর শুরু করে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুজ্জামান বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইজিবাইক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Update Time : ০৭:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬