সবুজদিন রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির আমির ডা. মো. শফিকুর রহমান তার নিজ ভোটকেন্দ্রে পরাজিত হয়েছেন।আজ বৃহস্পতিবার রাতে প্রাথমিক ও বেসরকারি ফলে এমন চিত্র দেখা যায়।
জামায়াত আমির মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার। এ কেন্দ্রের ফলে দেখা যায়, ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে জামায়াত আমির পেয়েছেন ৫৬০ ভোট।বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৫ ভোট। অর্থাৎ ৫ ভোটের ব্যবধানে হেরেছেন জামায়াত আমির।
গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে হওয়া হাড্ডাহাড্ডি লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় রেখেছিল।তবে শেষ মুহূর্তে মিল্টনই বেশি ভোট পেয়েছেন
০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজকেন্দ্রে হারলেন জামায়াত আমির
-
Reporter Name - Update Time : ১০:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- ২২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ















