০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পহেলা বৈশাখে কৃষক কার্ড চালু হবে: কৃষি ও মৎস্য মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

চাঁদপুরে কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে, কৃষি খাত শক্তিশালী হলেই দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর বড়স্টেশন তিন নদীর মোহনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে সপ্তাহব্যাপী (৭-১৩ এপ্রিল) জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যতদিন পর্যন্ত আমাদের কৃষি খাত মজবুত না হবে, ততদিন দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

মন্ত্রী বলেন, নির্বাচনের পরপরই সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করার কথা তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে কৃষকদের ঋণ মওকুফের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ইতোমধ্যে তা বাস্তবায়ন শুরু হয়েছে। অনেকে মনে করেছিল এগুলো শুধুই নির্বাচনী প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে আমরা তা কার্যকর করেছি। যাদের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ ছিল, সেগুলো মওকুফ করে দেওয়া হয়েছে। এবারে জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী। এই প্রতিপাদ্যের আলোকে নদী ভিত্তিক এ অঞ্চলে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা এবং জাটকা নিধন রোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ কোস্ট গার্ড রিজিওনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান, নৌ-বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো: রবিউল হাসান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এড. একেএম সলিম উল্ল্যা সেলিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে কৃষক কার্ড চালু হবে: কৃষি ও মৎস্য মন্ত্রী

Update Time : ০৬:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬