০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজমিস্ত্রি হলেও ‘প্রেমিকা’কে বলেছেন এএসপি, আইডি কার্ড বানাতে গিয়ে ধরা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

পেশায় রাজমিস্ত্রি হলেও ‘প্রেমিকা’র কাছে নিজেকে পুলিশের এএসপি পরিচয় দেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মোস্তাফিজুর রহমান (২৮) নামের এক যুবক। তবে এএসপি পরিচয়ের ভুয়া কার্ড বানাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে মোস্তাফিজুরকে আটক করা হয়। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের বাসিন্দা।

প্রেসক্লাব মার্কেটের দোকান মালিক মিজানুর রহমান বলেন, আটক যুবক পুলিশের এএসপি পরিচয়ে একটি আইডি কার্ড প্রিন্ট করার জন্য তার দোকানে আসেন। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

আটক মোস্তাফিজুর রহমান বলেন, তিনি আগে একটি কোম্পানিতে চাকরি করলেও এখন পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি যাকে পছন্দ করেন তাকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে কথা বলতেন। তার পছন্দের ওই নারী আইডি কার্ড দেখতে চান। ফলে ওই নারীর আস্থা অর্জন করতে পুলিশের এএসপি হিসেবে আইডি কার্ড বানাতে ওই দোকানে গিয়েছিলেন।

রংপুর মহানগর পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার জানিয়েছে তিনিস মানসিক রোগী। মানসিক চিকিৎসার প্রমাণপত্র নিয়ে ডাকা হয়েছে। তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজমিস্ত্রি হলেও ‘প্রেমিকা’কে বলেছেন এএসপি, আইডি কার্ড বানাতে গিয়ে ধরা

Update Time : ০৬:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬