০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ সদস্যের মন্ত্রিসভা গঠন, বিকেলে শপথ

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, স্বতন্ত্র প্রার্থী সাতটি, জাতীয় নাগরিক পার্টি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে।

নতুন করে ২৪ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন নবনিযুক্ত মন্ত্রীরা।
মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সমন্বয়ে মোট ২৪ জন সদস্য থাকছেন। নতুন তালিকায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি কয়েকজন নবীন মুখও স্থান পেয়েছেন বলে জানা গেছে।
এর মধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য (এমপি) ইতোমধ্যে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ফোন পেয়েছেন। তাদেরকে নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২৪ সদস্যের মন্ত্রিসভা গঠন, বিকেলে শপথ

Update Time : ০২:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬