০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির শোকানুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে উপস্থিত জনতার মাঝে খাবার বিতরণ করেন।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইরানের পবিত্র নগরী কোমে একটি সড়কের পাশে বড় একটি বাকেট হাতে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখান থেকে তিনি জানাজায় অংশ নেওয়া নারী, পুরুষ ও শিশুদের হাতে ছোট ছোট খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন।

জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে কেন্দ্র করে কোমে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। আগত মানুষের সেবায় শহরের বিভিন্ন সড়ক, প্রান্তর ও সেবাকেন্দ্রে অসংখ্য স্বেচ্ছাসেবী কাজ করেন। তাদের সঙ্গে যুক্ত হন ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও। তারা ফল, কেক, নাশতা এবং অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন।

এই মানবিক উদ্যোগে নাসীরুদ্দীন পাটওয়ারীও শিক্ষার্থীদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন। তিনি আগত মানুষের মধ্যে ফল ও কেক বিতরণ করেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খামেনির শোকানুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Update Time : ০৬:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬