০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ Time View

সবুজদিন রিপোর্ট।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা মামলায় প্রধান আসামি রফিকুল ইসলাম সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার ভাই মাহফুজুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম সবুজ পলাতক ছিলেন। তবে তার ভাই মাহফুজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।
মামলার নথি সূত্রে জানা যায়, নিহত হেকমত আলী রূপগঞ্জের কালাদি এলাকার মৃত কদম আলীর ছেলে। তিনি ভুলতা নুর ম্যানশন মার্কেটে ‘হাসান এন্টারপ্রাইজ’ নামে মোটর পার্টসের দোকানের মালিক ছিলেন।
২০২০ সালের ৪ এপ্রিল থেকে তিনি নিখোঁজ হন। পরে ১৪ এপ্রিল তার স্ত্রী রোকসানা বেগম রফিকুল ইসলাম সবুজ, মাহফুজুর রহমান, মামুন মিয়া ও তাদের বাবা ইয়াকুব মোল্লাকে আসামি করে অপহরণ ও গুমের অভিযোগে মামলা দায়ের করেন।
গ্রেফতারের পর রফিকুল ইসলাম সবুজ জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে একটি ড্রামের ভেতরে রাখা হয় এবং সিমেন্ট দিয়ে ঢালাই করে সেটি বন্ধ করে মাছের খামারে ফেলে দেওয়া হয়। ঘটনার প্রায় তিন মাস পর লাশ উদ্ধার করা হয়।
আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন।
নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জবি সাদা দলের অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।
মঙ্গলবার বিকালে সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তফা হাসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বিবৃতিতে এ কথা জানান।
সাদা দলের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বৎসর পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন জোট দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করায় জবি সাদা দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। নবগঠিত মন্ত্রিসভার প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের উষ্ণ অভিনন্দন।
নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নবগঠিত সরকার বাংলাদেশের মানুষের কল্যাণে নতুন ইতিহাস সৃষ্টি করবেন। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নতুন সরকার আন্তরিক হবে এবং তাদের নেতৃত্বে এক নতুন জাতীয় ঐক্য গড়ে উঠবে।
সাদা দলের নেতারা আরও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রয়াত বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়ন নতুন প্রধানমন্ত্রীর হাতেই সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

Update Time : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬