লাইফস্টাইল ডেস্ক
চুল ঝরেপড়া, পাতলা হয়ে যাওয়া কিংবা রুক্ষ হয়ে যাওয়া— এসব সমস্যা এখন অনেক নারী-পুরুষেরই নিত্যসঙ্গী। তাই ক্যাস্টর অয়েল নিয়ে আগ্রহ বাড়ছে ঘরে ঘরে। কারণ ক্যাস্টর অয়েলে থাকা রিসিনোলিক অ্যাসিড, ভিটামিন ‘ই’ ও ফ্যাটি অ্যাসিড মাথার ত্বককে পুষ্টি দেয়, শুষ্কতা কমায় এবং এমন পরিবেশ তৈরি করে যেখানে চুল ভালো থাকে। কিন্তু সঠিক ঘনত্বের জন্য অন্য কোনো হালকা তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে প্রয়োগ করা উচিত। তাতে গুণ বাড়ে তেলের।
শুধু ক্যাস্টর অয়েল একা নয়, সঠিক সঙ্গী পেলেই তার আসল ক্ষমতা প্রকাশ পায়। নিয়মিত ব্যবহার আর সঠিক মিশ্রণই সবচেয়ে বড় চাবিকাঠি। কারণ চুল পাতলা হয়ে যাওয়া রোধে এবং নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েল অত্যন্ত কার্যকরী। তবে এর ঘনত্বের কারণে এটি অন্য তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা খুই ভালো। যেমন— নারিকেল, অলিভ, আমন্ড, রোজমেরি কিংবা জোজোবা তেল মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত হয় এবং দ্রুত ঘনত্ব বাড়ে। আবার যাদের চুল খুব শুকনো বা ড্যামেজড, তাদের জন্য এটি সেরা।
ক্যাস্টর অয়েলের আঠালো ভাব কমিয়ে এটি চুলে সহজে মিশে যায় এবং প্রোটিন ক্ষয়রোধ করে। আর চুল পাতলা হয়ে যাওয়ার পাশাপাশি যদি খুশকির সমস্যা থাকে, তবে ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এটি চুলের গোড়া গভীর থেকে আর্দ্র করে। এ জায়গাতেই আসে সঠিক তেল বাছাইয়ের প্রশ্ন। কে কোন তেল ব্যবহার করে মিশ্রণ বানাবেন তা জেনে নিন।
নারিকেল তেল
ক্যাস্টর অয়েলের সঙ্গে নারিকেল তেলের জুটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়। নারিকেল তেল চুলের ভেতরে প্রবেশ করে প্রোটিনের ক্ষয় কমায়। ফলে চুলে ভাঙন ধরার প্রবণতা কমে যায়। শুষ্ক, রুক্ষ কিংবা ক্ষতিগ্রস্ত চুলে এ মিশ্রণ বিশেষ কার্যকর।
আমন্ড অয়েল
আমন্ড অয়েলও খুব উপকারী। হালকা ও পুষ্টিকর এই তেল মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে। ক্যাস্টর অয়েল বেশ ভারি বলে এই তেলের সঙ্গে মেশালে সুন্দর একটি ভারসাম্য তৈরি হয়। নিয়মিত মাথায় মাখলে চুলের গোড়া মজবুত হয়।
বাদাম তেলকে অনেকেই তরল সোনা বলেন। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড চুলকে মসৃণ করে, জট পড়ার সমস্যা কমায় এবং ঔজ্জ্বল্য বাড়িয়ে তোলে। রঙ করা বা কেমিক্যাল ট্রিটমেন্ট করা চুলের জন্য এই মিশ্রণ বিশেষ উপযোগী।
হোহোবা অয়েল
যাদের মাথার ত্বক খুব তৈলাক্ত, তাদের জন্য হোহোবা তেল খুবই উপকারী। মাথার ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে পুষ্টির জোগান দেয়। ফলে চুল গজানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়।
রোজমেরি অয়েল
মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের ফলিকলগুলোকে সক্রিয় করতে সাহায্য করে রোজমেরি ও ক্যাস্টর অয়েলের মিশ্রণ। বিশেষ করে চুল পাতলা হয়ে গেলে এই টোটকা প্রয়োগ করা উচিত নিয়ম করে।
Reporter Name 

























