০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

  • Reporter Name
  • Update Time : ০৭:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

যুগ যুগ ধরে নেতা-নেত্রীর কপালের পরিবর্তন হলেও, সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) বিকেল ৩টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

জামায়াত আমির অভিযোগ করে বলেন, বামপন্থিরা শ্রমিকদের নিয়ে সংগ্রাম করে, যেকোন ইস্যু আসলেই সামনে এসে দাঁড়িয়ে যায়। তারপর আন্দোলন দানা বেঁধে উঠলে, তাদের ভাগ পেয়ে সন্তুষ্ট হয়ে যায়। এভাবে যুগ যুগ ধরে নেতা-নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, সারা বছর সবাই শ্রমিক অধিকারের কথা বললেও বাস্তবায়ন করার সময় তা ভুলে যান। শ্রমিকদের উন্নয়ন ছাড়া সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি, মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে শিল্প খাতের অগ্রগতি সম্ভব, তাই এ সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, দেশের ভেতরের শ্রমিকদের পাশাপাশি প্রবাসী শ্রমিকরাও চরম অবহেলা ও বঞ্চনার শিকার। রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব দূতাবাসগুলোর থাকলেও অনেক ক্ষেত্রে তাদের কার্যক্রমের কারণেই প্রবাসীদের ভোগান্তি বাড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চাকরি হারালে প্রবাসীদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না: জামায়াত আমির

যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

Update Time : ০৭:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬