পুঠিয়া (রাজশাহী থেকে)জাহাঙ্গীর আলম।
রাজশাহীতে খ্রীষ্টান ও আদীবাসী সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠান। খ্রীষ্টান ও আদিবাসী সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠান পুঠিয়া উপজেলা ধোকড়া কুল ডিগ্রী কলেজ মাঠে বিপুল সমারোহে অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় তা বাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী রাজশাহী ৫ পুঠিয়া দূর্গাপুর, প্রফেসর মোঃ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সম্মা নীত নেত্রী বৃন্দ এবং পুঠিয়া দূর্গাপুরের বিভিন্ন নেতাকর্মী। অত্র অনুষ্ঠানে খ্রীষ্টান, আদিবাসী এবং হিন্দু সম্প্রদায়ের প্রধান সহ অন্যান্য রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে অত্র প্রার্থী কে বিজয়ী করার বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেত্রী বর্গ। খ্রীষ্টান ও আদিবাসী সহ হিন্দু সম্প্রদাযের সম্মানীত নেত্রী বর্গও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা তাদের বিভিন্ন সমস্যা বক্তব্যে তুলে ধরেন। তারা বিগত সরকারের আমলে বিভিন্ন ভাবে নির্যাতীত ও অবহেলিত। তারা তাদের জান মাল এর নিরাপত্তা চান। সবার সাথে মিলেমিশে এক সাথে বেঁচে থাকতে চান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীকে তার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করতে অঙ্গিকার করেন। অনুষ্ঠানে শত; স্ফুর্ত ভাবে সবাই তাদের নিরাপত্তা দেয়ার বিষয়ে যথেষ্ট ভুভিকা রাখবেন বলেন। জেলা ও উপজেলা পর্যায়ের নের্ত্রী বর্গ বিত্রনপির প্রার্থী প্রফেসর মোঃ নজরুল ইসলামকে তার ধানের শীষ প্রতীকে সবাইকে তাদের মুল্যবান ভোট দেয়ার জন্য আহবান করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিত্রনপির সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী ৫ পুঠিয়া দূর্গাপুর, প্রফেসর মোঃ নজরুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি অনুষ্ঠানে আলোচীত সমস্যা নিয়ে কথা বলেন। তিনিএবং তার পরিবার পূর্বে থেকেই এই সম্প্রদায়কে বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছেন আগামীতেও তাদের দেখাশোনা করবেন বলেন। তিনি তার ধানের শীষ প্রতীকে সবাইকে ভোট দেয়ার জন্য বিনীত আহবান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে তবারক বিতরন করা হয়।
Reporter Name 















