পুঠিয়া রাজশাহী থেকে জাহাঙ্গীর আলম।
আজ ২৫শে ডিসেম্বর ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার। আজ যীষু খ্রীষ্টের জন্মদিন। এ উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলা ও দূর্গাপুর উপজেলাতে খ্রীষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বীরা বড়দিন পালন করছেন। নানা অনুষ্ঠান ও ধুম ধামের মধ্য দিয়ে তারা এ দিবসটি পালন করছেন। অত্র উপজেলার গীর্জা বা উপাসনা কেন্দ্র গুলো সাজে সজ্জিত। নানা আয়োজনের মধ্যে দিয়ে তারা দিবসটি পালন করছেন। পুঠিরা উপজেলা বাঁশ বাড়িতে সুন্দর ব্যবস্থা করেছেন ।প্রত্যেক বাড়িতে বাড়িতে দুরদুরান্ত থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছেন। বাড়িতে বাড়িতে চলছে নানা উৎসব।তাছাডা দূর্গাপুর উপজেলা মহিপাড়া গ্রামে খ্রীষ্টানদের বড় উপাসনা কেন্দ্র। আজ দেশের বিভিন্ন জেলা থেকে অনেক খ্রীষ্টানরা এসেছেন। তারা সেখানে সৃষ্টিকর্তr র নিকট তাদের মনের বাসনা ব্যক্ত করবেন । অনেক ধুম ধামের মধ্যে দিয়ে তারা দিবস টি পালন করছেন।
০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে রাজশাহীতে বড়দিন পালিত হচ্ছে।
-
Reporter Name - Update Time : ১২:২৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- ৩৩০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
























