০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে কাঁটাতার; ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিক চ‍্যানেলে

  • Reporter Name
  • Update Time : ০৪:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয় সে বিষয়ে সতর্ক থাকা।’

সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (১২ মে) আসন্ন কুরবানি ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুর হাটে সিসিটিভিসহ পর্যাপ্ত নিরাপত্তা নির্দেশ দেওয়া হয়েছে। কোরবানি পশুবাহী যানবাহনে চাঁদাবাজিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হট লাইনের ব্যবস্থা থাকবে।

চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারে ফোন দেয়ার অনুরোধও করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, ঈদুল আজহার আগের সাতদিন ও পরের ৭দিন মনিটারিং সেল করা হবে।

সেখান থেকে সব কিছু মনিটারিং করা হবে।

পশুর হাট ১৫টা হবে উত্তর সিটি করপোরেশন এলাকায় আর ১১টা হবে দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের বিপক্ষে জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

সীমান্তে কাঁটাতার; ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিক চ‍্যানেলে

Update Time : ০৪:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬