০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা।

রোববার (৩ মে) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল (শনিবার) রাত ১১টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় এনএসআই ও ডিজিএফআইয়ের একটি যৌথ দল, পাশাপাশি বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স ইউনিট।

তিনি আরও জানান, আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়।

এছাড়া, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪৯৩-এর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে আরও ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। ওই যাত্রীর নাম মো. শামসুদ্দিন। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

জব্দ করা পণ্যসমূহ চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে এনএসআই, ডিজিএফআই, কাস্টমসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি জোরদার রয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

Update Time : ০২:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬