০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শক্তিশালী ‘বোমার’ স্থান ঘিরে রেখে রথযাত্রাকে পাশ কাটিয়ে যেতে বলে পুলিশ

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় মামলা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। শনিবার মতিঝিল থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, “বাদী উল্টো রথযাত্রার নিরাপত্তায় ‘হোন্ডা মোবাইল’ কল সাইনে ডিউটিতে নিয়োজিত ছিলেন। উল্টোরথ যাত্রার শোভাযাত্রাটির রুট ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রম পর্যন্ত। সন্ধ্যার দিকে ট্রাফিক বিভাগ থেকে ডিএমপি কন্ট্রোল রুমে সেখানে একটি বোমাসদৃশ বস্তু পাওয়ার কথা জানানো হয়।”

“একটি ছাতার মধ্যে রাখা ওই বোমায় মিটমিট করে আলো জ্বলার কথা বলা হয়। এরপর খবর পেয়ে ঊর্ধ্বতনদের নির্দেশে বাদী এসআই মুক্তা ও তার সহকর্মীরা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মতিঝিল মেট্রো স্টেশনের জেনারেটর রুমের পাশে উপস্থিত ‘ছাতা বোমা’ পাওয়ার জায়গাটি ঘিরে রাখেন। সেখানে রথযাত্রার মিছিল উপস্থিত হলে পুলিশ সদস্যরা রথযাত্রায় অংশ নেওয়া মানুষদের ‘শর্ট সার্কিট’ হয়েছে বলে জায়গাটি পাশ কাটিয়ে যাওয়ার অনুরোধ করে।’

মামলার বিবরণে আরও বলা হয়, ‘এরপর মিছিলটি শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রমের দিকে চলে যায়। শোভাযাত্রা চলে যাওয়ার পর ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এসে সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।’

এছাড়া ঘটনাস্থল থেকে বোমার আলামত হিসেবে, জি আই পাইপের খণ্ডিত অংশ, ব্যাটারি, বিয়ারিংয়ের বল পাওয়ার কথা মামলায় উল্লেখ করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

শক্তিশালী ‘বোমার’ স্থান ঘিরে রেখে রথযাত্রাকে পাশ কাটিয়ে যেতে বলে পুলিশ

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় মামলা

Update Time : ০৬:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬