দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।।
তথ্য সংগ্রহে গিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন চ্যানেল-২৪ এর কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, ক্যামেরাপার্সন এসআই সুমন ও স্থানীয় সাংবাদিক বিদ্যুৎ হোসেন। হামলাকারীরা লাঠি দিয়ে তাদের মারধর করে এবং তাদের ক্যামেরা ভেঙে ফেলে। এ সময় প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়।
আহত সাংবাদিক ও স্থানীয়রা জানান, দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের কামাল হোসেন চাচা আহসানুল হাবীব মোল্লাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় অ্যাডমিন ক্যাডারে চাকরি পেয়েছেন। বর্তমানে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে সরেজমিনে খোঁজখবর নিতে আজ দুপুরে সিরাজনগরে যান চ্যানেল ২৪ এর কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস তার ক্যামেরাপার্সন সুমন ও স্থানীয় সাংবাদিক বিদ্যুৎ হোসেন। এদিকে বিষয়টি জানতে পেরে স্থানীয় বাচ্চুর নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। সে সময় প্রায় আড়াই ঘণ্টা তাদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখার পর বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়।
আহত সাংবাদিক শরীফ বিশ্বাস বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। কাঠের চলা ও লাঠি দিয়ে পেটানো হয়েছে। ক্যামেরা ভাঙচুর অবরুদ্ধ করে রাখা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দৌলতপুরে ৩ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
-
সাকিব শাহরিয়ার - Update Time : ০৫:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- ৩৪৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ






















