১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ইউপি সদস্যকে অপহরণ, মুক্তিপণ দাবি

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১২ Time View

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে যাত্রাপথে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা গাড়ির চালক ও আরেক ব্যক্তিকে মারধর করে তাদের মোবাইল ও নগদ টাকা লুটে নেওয়া হয়েছে।

বুধবার সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. খুরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃত রুস্তম আলী (৪০) ঈদগড় ইউনিয়নের পরানিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি ঈদগড় ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে এসআই খুরশেদ আলম বলেন, সকালে ঈদগাঁও স্টেশন থেকে একটি জিপগাড়িতে করে চালক ও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে রুস্তম আলী বাড়ি ফিরছিলেন। পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অস্ত্র দেখিয়ে গাড়িটি থামায়। এ সময় গাড়িতে থাকা সবাইকে মারধর করে মোবাইল ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। অস্ত্রের মুখে জিম্মি করে ইউপি সদস্য রুস্তম আলীকে দুর্বৃত্তরা তুলে নিয়ে গেলেও চালকসহ অন্য ব্যক্তিকে ছেড়ে দেয়।

পুলিশ ফাঁড়ির এই ইনচার্জ বলেন, ভুক্তভোগী দুই ব্যক্তি এলাকায় ফিরে ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

রুস্তম আলীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণের কিছু সময় পরই যোগাযোগ করে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন। টাকা না দিলে হত্যার হুমকিও দিয়েছেন তারা।

ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘ঈদগাঁও-ঈদগড় সড়কের এই অংশে দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটছে। আজ একজন জনপ্রতিনিধি অপহরণের শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা সকাল থেকেই বিষয়টি নিয়ে কাজ করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

কক্সবাজারে ইউপি সদস্যকে অপহরণ, মুক্তিপণ দাবি

Update Time : ০৪:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬