সবুজদিন রিপোর্ট।।
মোংলা বন্দরের প্রায় তিন হাজার শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে মেসার্স হাশেম অ্যান্ড সন্স ষ্টিভিডরিং কোম্পানি চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘আমাদের মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। আমরা মিলেমিশে মোংলা বন্দরের উন্নয়নে ভূমিকা রাখছি।’
তিনি আরো বলেন, ‘উন্নত ও আধুনিক ড্রেজার দিয়ে বন্দর চ্যানেলের ড্রেজিং করতে হবে। পূর্বের মতো বালু তোলার মেশিন দিয়ে ড্রেজিং করা হলে আর ড্রেজিংয়ে কোনোরকম অনিয়ম ও দুর্নীতি হলে তা প্রতিহত করা হবে। আর দুর্নীতিবাজদেরকে ধরিয়ে দেওয়া হবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান টিংকু, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য মাহবুবুর রহমান মানিক ও মাহবুবুর রহমান টুটুল। খাদ্যসামগ্রী পেয়েছেন বন্দরের ২৯০০ শ্রমিক-কর্মচারী।
Reporter Name 





















