০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক

প্রেসিডেন্ট মঞ্চে বক্তব্য দিচ্ছেন, আর ঠিক তখনই বাইরে গুলির শব্দ। ওয়াশিংটন ডিসির বিখ্যাত ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করেন এক আততায়ী। পুলিশ ও সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীকে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা, ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন হিসেবে শনাক্ত করেছে। সিএনএনের তথ্যমতে, তিনি একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলের একটি সিকিউরিটি চেকপয়েন্টে অতর্কিত হামলা চালান। মেট্রোপলিটন পুলিশ বিভাগের অন্তর্বর্তীকালীন প্রধান জেফরি ক্যারল শনিবার সন্ধ্যার সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি হোটেলেরই একজন অতিথি ছিলেন। হোটেলের একটি কক্ষ সুরক্ষিত করে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। পুলিশের ধারণা, হামলাকারী একাই এই কাজ করেছেন।

সিক্রেট সার্ভিস এজেন্ট আহত, ট্রাম্প ও ক্যাবিনেট সদস্যরা নিরাপদ
গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ও তার ক্যাবিনেট সদস্যরা সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ। তবে এই সংঘর্ষে একজন ইউএস সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হয়েছেন। তার বুলেটপ্রুফ জ্যাকেটে গুলি লাগলেও তিনি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সিএনএনের প্রবীণ সাংবাদিক উলফ ব্লিটজার, যিনি বলরুমের ঠিক বাইরে ছিলেন, জানান কয়েক ফুট দূর থেকে তিনি বন্দুকধারীকে গুলি চালাতে দেখেছেন।

ট্রুথ সোশ্যালে সন্দেহভাজনের ছবি প্রকাশ করলেন ট্রাম্প নিজেই
ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো জানিয়েছেন, আটক যুবক কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল অফিসারের ওপর হামলার অভিযোগ আনা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে সন্দেহভাজন অ্যালেনের ছবি প্রকাশ করেছেন। ওয়াশিংটন পুলিশ ও এফবিআই যৌথভাবে হামলার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সোমবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত যশোর

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

Update Time : ১১:৫৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬