০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাইমা রহমানের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদী হয়ে নাগেশ্বরী থানায় এই জিডি করেন।

ওমর ফারুক জিডির আবেদনে উল্লেখ করেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাসেল মামুন নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের ছবি বিকৃত করে পোস্ট করেন। যা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্মানহানির পাশাপাশি একটি রাজনৈতিক দল ও দেশের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত রাসেল মামুন নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানিপাড়া গ্রামের বাসিন্দা এবং ফুলবর রহমান ডাক্তারের ছেলে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত রাসেল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়। কিন্তু তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি সবার কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, ‘এটা আমার ভুল হয়ে গেছে, পরবর্তীতে আর এরকম ভুল হবে না। সবাই আমাকে ক্ষমা করে দেবেন।’

বিএনপি নেতা ওমর ফারুক বলেন, পোস্টটি কখন করা হয়েছে তা জানি না। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পোস্টটি দেখে থানায় গিয়ে জিডি করি। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে তাই বলে কারও ছবি বিকৃত করা ঠিক না।

এই নেতার দাবি, অভিযুক্ত রাসেল আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চাকরি হারালে প্রবাসীদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না: জামায়াত আমির

জাইমা রহমানের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, থানায় জিডি

Update Time : ০৪:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬