০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি মিত্রদের সুরক্ষা দিতে অক্ষম: মোজতবা খামেনি

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয়, ফলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের সুরক্ষা দেওয়ার প্রশ্নই ওঠে না।

শুক্রবার (১ মে) রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোজতবা খামেনি বলেন, আমেরিকার কথিত সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তা দিতেই অক্ষম; সেখানে এই অঞ্চলে তাদের মিত্রদের রক্ষা করা তো আরও দূরের বিষয়।

এর আগে তিনি মন্তব্য করেছিলেন, পারস্য উপসাগরের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো জায়গা নেই।

অন্যদিকে, ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, তিনি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

পোস্টে উল্লেখ করা হয়, মিশর, ইরাক, কাতার ও সৌদি আরবসহ তুরস্ক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাপ করেন আরাঘচি। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘যুদ্ধ ও আগ্রাসন বন্ধে’ ইরানের অবস্থান এবং সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে তাদের অবহিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি মিত্রদের সুরক্ষা দিতে অক্ষম: মোজতবা খামেনি

Update Time : ১২:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬