১০:৩২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রথম কথা বিএনপির এখানে কোনো মনোভাব থাকার কথা না। এখানে ভারতের নির্বাচন হচ্ছে, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার। কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেহেতু বাংলাদেশে অনেকদিন পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সবসময় যেরকম বলে আসছি যে, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেরকমই আমরা চাইব যে আমাদের আশপাশের দেশগুলো, ভারতসহ সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক ও গণতন্ত্রের বিজয় হোক।

আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, একটি দেশের ফরেন পলিসি একটি দেশের স্বার্থসংশ্লিষ্ট হয়। আমাদের দেশের ফরেন পলিসি আমরা আগেই বহুবার বলেছি, আজকেও বলছি, যে প্রধানমন্ত্রীর যে ফরেন পলিসি ‘বাংলাদেশ ফার্স্ট’ ফরেন পলিসিতে চলবো আমরা। সেটা অন্যান্য দেশে যেই সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি একই থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : ০৮:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬