০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ার বাজারে ফের বাড়ল তেলের দাম

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে হরমুজ প্রণালিতেও। আর এর প্রভাব পড়েছে তেলের উপর। এর ফলেএশিয়ার বাজারে আবারও বেড়েছে তেলের দাম।

আজ স্থানীয় সময় শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৬০ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ক্রুড অয়েলের দামও বেড়ে দাঁড়ায় প্রায় ৯৭ ডলারে।

এর আগে গত বুধবার ডোনাল্ড ট্রাম্পের একটি ইতিবাচক ঘোষণায় তেলের বাজারে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গিয়েছিল।

তিনি জানিয়েছিলেন, ইরান যদি একটি প্রস্তাবিত চুক্তি মেনে নেয়, তবে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, জ্বালানি বাজারের এই অস্থিরতা গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এশিয়ার বাজারে ফের বাড়ল তেলের দাম

Update Time : ০১:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬