০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ ২০ শ্রমিক

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৪ Time View

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে অন্তত ২০ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার সকালে গাজীপুর ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় প্যান এশিয়া ক্লদিং লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেছে।

শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, প্যান এশিয়া ক্লদিং লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আজ সকালে কাজে যোগ দিলে হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করেন। এরপর তাদের দেখে আরও বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করলে তাদের স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিকই বাড়ি ফিরে গেলেও বেশ কয়েকজন এখনো ভর্তি আছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কারখানার সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘সকালে কারখানায় বেশ কিছু শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। তাদের নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘গণ মনোদৈহিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ২০ জন ভর্তি হয়েছে। চিকিৎসা দেওয়ার পর অসুস্থ শ্রমিকেরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। তাদের অবস্থা শঙ্কামুক্ত।’

গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, চিকিৎসকরা এটিকে ম্যাস সাইকোজেনিক ডিজিজ বলে জানিয়েছেন। সবাই আশঙ্কামুক্ত আছেন। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

গাজীপুরে পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ ২০ শ্রমিক

Update Time : ০৬:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬