০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন শাকিরাসহ যেসব তারকারা

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৪ Time View

বিনোদন ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে এবার প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে জমকালো হাফটাইম শো। ফুটবল ইতিহাসে নতুন এই অধ্যায়ের মঞ্চে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীত তারকা শাকিরা, ম্যাডোনা এবং বিটিএস।

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতিতে এই বিশেষ হাফটাইম শো আয়োজনের মাধ্যমে ফুটবলের সঙ্গে বিশ্বমানের বিনোদনের সমন্বয় ঘটাতে চায় ফিফা। পুরো আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন ক্রিস মার্টিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যতিক্রমধর্মী উপায়ে শিল্পীদের নাম ঘোষণা করা হয়েছে। এ সময় জনপ্রিয় শিশুতোষ চরিত্র সেসামে স্ট্রিট এবং দ্য মাপেটস।

ফিফা জানিয়েছে, এই বিশেষ কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ। এর মাধ্যমে বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবল প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে।

সম্প্রতি শাকিরা নাইজেরিয়ান শিল্পী বুরনা বয় সঙ্গে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ প্রকাশ করেছেন। অন্যদিকে ম্যাডোনা প্রস্তুতি নিচ্ছেন তার বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম ‘কনফেশনস ২’ প্রকাশের জন্য, যা জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এছাড়া কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস সামরিক দায়িত্ব শেষ করে সম্প্রতি সংগীত জগতে জোরালো প্রত্যাবর্তন করেছে। মার্চে প্রকাশিত হয়েছে তাদের ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’।

বিশ্বকাপ ঘিরে তিন আয়োজক দেশজুড়ে থাকছে আরও নানা সাংস্কৃতিক আয়োজন। আগামী ১২ জুন সো-ফাই স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কেটি পেরি ও ফিউচার। পাশাপাশি কানাডার টরন্টো ও মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানেও বিশেষ পরিবেশনার আয়োজন থাকবে। সেখানে গান গাইবেন মাইকেল বাবল এবং জে বালভিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন শাকিরাসহ যেসব তারকারা

Update Time : ০৭:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬