১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৯৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য পড়াশোনার খরচ ফ্রি করবো। যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদের আমরা সরকারের পক্ষ থেকে উপবৃত্তিরও ব্যবস্থা করবো। তোমাদের মন দিয়ে পড়তে হবে।

আজ শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সফরসূচি অনুযায়ী, চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।

চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্যদিয়ে এ সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মোংলায় প্রটোকল ভেঙে জনতার মাঝে প্রধানমন্ত্রী

স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী

Update Time : ০৩:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬