০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ৬ ইপিজেড শ্রমিক

  • Reporter Name
  • Update Time : ০১:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ২৩ Time View

আলী আজীম, মোংলা।।

মোংলা নদীতে যাত্রীবাহী দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৬ জন ইপিজেড শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে মোংলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নদী থেকে সাঁতরে তীরে ওঠা শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে কারখানার ছুটি শেষে ইপিজেড শ্রমিকরা খেয়াঘাটে জড়ো হন। পরে প্রায় ৫০ জন শ্রমিক নিয়ে একটি ট্রলার মোংলা খেয়াঘাট থেকে রওনা দেয়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন শ্রমিক নদীতে পড়ে যান।
স্থানীয়দের সহায়তায় অনেক শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনো অন্তত ৫ থেকে ৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও মোংলা থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সাঁতরে তীরে ওঠা শ্রমিকদের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ৫ থেকে ৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে মোংলা নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মৌমাছি দিবস পালিত

মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ৬ ইপিজেড শ্রমিক

Update Time : ০১:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬