০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগ টানতে দীর্ঘমেয়াদি করকাঠামো চায় ফরেন চেম্বার

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

আগামী জাতীয় বাজেট সামনে রেখে বিদেশি বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য করকাঠামো গড়ে তোলার প্রস্তাব দিয়েছে দেশে কার্যরত বিদেশি কোম্পানিগুলোর সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এফআইসিসিআইর একটি প্রতিনিধিদল। সংগঠনটির সভাপতি রূপালী হক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি দীপাল আবেউইক্রেমা, সহসভাপতি মোহাম্মদ ইকবাল চৌধুরীসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা।

বৈঠকে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং নতুন সরকারের অধীনে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। এ সময় দুই পক্ষ দেশের বিনিয়োগ পরিবেশ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের উপায় নিয়ে মতবিনিময় করেন।

প্রতিনিধিদল জানায়, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে একটি পূর্বানুমানযোগ্য ও ব্যবসাবান্ধব নীতিমালা জরুরি। তারা বলেন, দীর্ঘমেয়াদি বাজেট রূপরেখা থাকলে বিনিয়োগকারীরা আগাম কর কাঠামো সম্পর্কে ধারণা পেয়ে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে আরও আত্মবিশ্বাসী হবেন।

এফআইসিসিআইর পক্ষ থেকে প্রতিযোগিতামূলক করনীতি, নীতির ধারাবাহিকতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

বৈঠকে বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি সরকার ও ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ সময় এফআইসিসিআইর সদস্যরা মানসম্মত বিনিয়োগ আকর্ষণ এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে বেসরকারি খাতের সঙ্গে সরকারের অংশীদারত্ব আরও জোরদার করার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মৌমাছি দিবস পালিত

বিনিয়োগ টানতে দীর্ঘমেয়াদি করকাঠামো চায় ফরেন চেম্বার

Update Time : ০২:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬