১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তোমার মনে আমার জন্য জায়গা রেখো : মেহজাবীন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১২ Time View

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দায়। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। নিজের সাবলীল অভিনয় দিয়েই নয়, বরং ফ্যাশন সচেতনতা ও দারুণ স্টাইল স্টেটমেন্টের কারণেও সবসময় থাকেন আলোচনার শীর্ষবিন্দুতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীনের উপস্থিতি মানেই ভক্ত-অনুরাগীদের জন্য নতুন কোনো চমক। এবার অবকাশ যাপনের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে তার চমৎকার ফ্যাশনেবল লুক আর দারুণ সব লোকেশন মুহূর্তেই লুফে নিয়েছেন নেটিজেনরা।
ভ্রমণের এই মনোমুগ্ধকর ছবিগুলোর সঙ্গে মেহজাবীন ক্যাপশনে লিখেছেন, ‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।’
প্রিয় অভিনেত্রীর এমন মিষ্টি আবদার আর বৈচিত্র্যময় ক্যাপশন দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে। ভক্তরা যেমন তার রূপের প্রশংসা করছেন।

প্রসঙ্গত, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তোমার মনে আমার জন্য জায়গা রেখো : মেহজাবীন

Update Time : ০৪:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬