০৭:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সবুজদিন পরিবারের গভীর শোক

দৈনিক সবুজদিনের স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন আহমেদের মায়ের ইন্তেকাল।

  • Reporter Name
  • Update Time : ০২:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ২৩২ Time View

বিশেষ প্রতিবেদক॥ দৈনিক সবুজদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদের মাতা শামসুন্নাহার বেগম (৭৫) আজ সকাল ৬টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি দীর্ঘদিন কিছুটা অসুস্থ ছিলেন। আজ সকালে হঠাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন। এর আগে গত দুই দিন ধরে তার স্বামী অর্থাৎ জামাল উদ্দিন আহমেদের পিতা মুজিবুর রহমান বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। স্বামীর অসুস্থতা নিয়েও তিনি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। সব মিলিয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতি-নাতনি ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শামসুন্নাহার বেগমের মৃত্যুতে দৈনিক সবুজদিন এর সম্পাদকসহ সবুজদিন পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

৫ সন্তানের পর অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা!

সবুজদিন পরিবারের গভীর শোক

দৈনিক সবুজদিনের স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন আহমেদের মায়ের ইন্তেকাল।

Update Time : ০২:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬