০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার শঙ্কা, আদ-দ্বীনে বোম ডিসপোজাল ইউনিট

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ১০ Time View

সবুজদিন রিপোর্ট।।

চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যুর পর রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার কারণে এ ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে তদন্ত করবেন তারা।

আজ বুধবার দুপুরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের এক সদস্য গণমাধ্যমকে জানান, ‘আমাদের সিনিয়র স্যাররা এখানে ডেকেছেন। আমরা উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস নিয়ে এসেছি। যে কক্ষে নবজাতকরা মারা গেছে সেই কক্ষে এসব ডিভাইস দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবো। এখানে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কি না, আর ছড়িয়ে থাকলে কোন গ্যাস এবং কী পরিমাণে ছড়িয়েছে, এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।’

এর আগে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে এসে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুম থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করেন।

আজ বুধবার সকালে হাসপাতালটিতে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তারা সবাই পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ একে দুর্ঘটনা বললেও শিশুদের স্বজনদের অভিযোগ, নবজাতক ওয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্রের গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অনীক দত্তের মৃত্যু ঘিরে রহস্য, বাড়ছে অনিশ্চয়তা

বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার শঙ্কা, আদ-দ্বীনে বোম ডিসপোজাল ইউনিট

Update Time : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬