১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি পুনর্গঠনে দেশবাসীর দোয়া চাইলেন তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৪:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

বিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশে দেশের অর্থনীতি পুনর্গঠন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতিকে নতুনভাবে ঢেলে সাজাতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় নিজ গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী এবং স্থানীয় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ঈদ কেবল আনন্দ ও উৎসবের দিন নয়। এটি আত্মত্যাগ, সংযম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সবাইকে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, দীর্ঘদিনের বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের আর্থিক খাত, বিনিয়োগ পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করার নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের এসব কার্যক্রম সফল করতে জনগণের সহযোগিতা ও দোয়া প্রয়োজন।

পবিত্র ঈদের এই দিনে মন্ত্রী দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করেন, যাতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রা আরও বেগবান হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশের মানুষকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টা, দেশপ্রেম এবং সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

মন্ত্রী এ সময় দেশবাসীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদুল আজহার তাৎপর্যকে ধারণ করে সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

অর্থনীতি পুনর্গঠনে দেশবাসীর দোয়া চাইলেন তথ্যমন্ত্রী

Update Time : ০৪:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬