১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব: রিজভী

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

ঈদের দিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রামিসার পরিবারকে সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব।

গত ১৯ মে ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে সোহেল রানা নামে এক ব্যক্তি। রামিসার পরিবারকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিনে তাদের পল্লবীর বাসায় যান তিনি।

তখন রামিসার বাবার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় তাকে সান্ত্বনা দিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি।

হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব: রিজভী

Update Time : ০৯:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬