১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল বিস্ফোরণে শিশুর কব্জি বিচ্ছিন্ন

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ফসলি জমিতে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে এক শিশুর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চরধুপুর চরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত রাহাত মাদবর (১০) ওই এলাকার সামসু মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবারসকালে বাড়ির পাশের একটি ফসলি জমি থেকে মরিচ আনতে যায় রাহাত। এ সময় বাবুল মাদবরের ভিটার পাশে পড়ে থাকা ককটেল সদৃশ্য একটি বস্তু দেখতে পেয়ে সেটি হাতে তুলে নেয় এবং নাড়াচাড়া করতে থাকে। একপর্যায়ে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে রাহাতের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাহাতের চাচা বাবুল মাদবর বলেন, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছে। কে বা কারা সেখানে ককটেলটি রেখে গেছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে গিয়ে আহত শিশুর সঙ্গে কথা বলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ককটেল বিস্ফোরণে শিশুর কব্জি বিচ্ছিন্ন

Update Time : ০৬:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬